বুবলীর হাতের কোন রান্নাটি শাকিব খানের প্রিয়?

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলে বেশ ভালোই হইচই ফেলে দিয়েছিলেন শবনম বুবলী। জানিয়ে দিয়েছিলেন, এখনও ছাড়াছাড়ি হয়নি তাদের। এরপর থেকে বেশ কিছু ব্যক্তিগত পর্যায়ের কথাও প্রকাশ্যে এনেছেন তিনি। এবার জানালেন, বুবলীর হাতের রান্না বেশ পছন্দ শাকিব খানের।

একটি বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠানে গিয়ে শাকিব খানের পছন্দের কথা বলেন বুবলী।

অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, তরকারিতে লবণ কম হওয়ার জন্য কখনো বকা খেয়েছেন শাকিব খানের কাছ থেকে? জবাবে উত্তরে বুবলী বলেন, ‘‘না। আমার রান্না খুব পছন্দ করেন।’’

এরপরই উপস্থাপক জানতে চান, বুবলীর হাতের কোন রান্নাটি শাকিব খানের প্রিয়? উত্তরে অভিনেত্রী বলেন, ‘‘হাঁসের মাংসটা খুব পছন্দ করে।’’

তিনি বলেন, ‘‘এ ছাড়া একটা ছোট চিংড়ি আমি ফ্রাই করি, ওটাও খুব পছন্দ করেন। উনি আসলে যখন খান, প্রচুর খেতে পছন্দ করেন। আবার যখন দেখা যায় ডায়েট করছেন, একদমই ক্রাস ডায়েটে চলে যান। দেখা যায়, এক সপ্তাহের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারেন।’

চলচ্চিত্রে গসিপ, বিউটি ও ফিটনেস মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেবেন বুবলী? জবাবে অভিনেত্রী বলেন, ‘‘আমার চলার পথে অনেকে খুব বাজেভাবে আক্রমণ করতে চায়! বাধা পাই। 

তার কথায়, ‘‘যাদের সঙ্গে আমার কখনো কোনো সমস্যা হয়নি, তারাও দেখি কথা বলে। সে ক্ষেত্রে আমার মনে হয় কখনো নেতিবাচকতার বদলে নেতিবাচকতা ছড়াতে চাই না। আমার মনে হয়, আমি সব সময় ইতিবাচকতা ছড়াতে চাই। ঘৃণা বা গসিপের বদলে আমি সেটা করতে চাই না।’’

বুবলী বলেন, ‘‘আমি ভালোবাসা ছড়াতে চাই। বিউটি অ্যান্ড গ্ল্যামারের ক্ষেত্রে আমাদের এখনকার সবাই খুব সচেতন। আর ফিটনেসের ক্ষেত্রে ফারিয়া, মীম আর আমি টুকটাক মেনে চলি, এ রকম অনেকেই আছে আসলে।’’