Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদে প্রেক্ষাগৃহে ৫ গল্পের মেলা

সিনেমায় একসঙ্গে রয়েছে অ্যাকশন, থ্রিলার, আবেগ 

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দের একটি বড় অংশ হিসেবে থাকে সিনেমা দেখা। তাই প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। মুক্তিপ্রাপ্ত ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমাগুলো হলো- “প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা”, “দম”, “রাক্ষস”, “প্রেশার কুকার” ও “বনলতা এক্সপ্রেস”।  

প্রিন্স  

এবার শাকিব খান পর্দায় হাজির হয়েছেন “প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা” নিয়ে। এক আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারকে ঘিরে এই ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে নব্বই দশকে ঢাকার অপরাধ জগতের দাপুটে চরিত্র “কালা জাহাঙ্গীর”-এর জীবনের আঙ্গিকে একটি কাল্পনিক ও রোমাঞ্চকর কাহিনি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু ।

প্রেশার কুকার

নির্মাতা রায়হান রাফী এবার ঈদে নিয়ে এসেছেন “প্রেশার কুকার”। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, কর্মজীবনের চাপ ও সমাজের প্রত্যাশা- এসব বিষয় গল্পে ফুটে তোলার চেষ্টা করেছেন নির্মাতা। ছবিতে কেন্দ্রীয় চার চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

দম   

রেদওয়ান রনি পরিচালিত “দম” সিনেমাটি রহস্য ও থ্রিলারধর্মী। এই সিনেমাতে আফরান নিশোর সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর মতো জনপ্রিয় অভিনয়শিল্পী। চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব, তদন্ত ও উত্তেজনাপূর্ণ মোড় গল্পকে উত্তেজনাপূর্ণ রাখে। তবে এই ছবির আরেকটি চমক হলো কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ৪৪ বছর পর নিজের গাওয়া কালজয়ী গান “এই মন তোমাকে দিলাম” নতুন ঘরানায় আবারও গেয়েছেন তিনি।

বনলতা এক্সপ্রেস

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের “কিছুক্ষণ” উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ভিন্নধর্মী সিনেমা “বনলতা এক্সপ্রেস”। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, শরীফুল রাজ ও সাবিলা নূরের মতো বড় এক তারকারা। গল্পটি কেন্দ্র করে মানুষের মধ্যে সম্পর্কের জটিলতা, জীবনের নানা উত্থান-পতন এবং ভ্রমণের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উপর।

রাক্ষস

নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার নিয়ে এসেছেন “রাক্ষস”। অপরাধ, ক্ষমতার লড়াই ও প্রতিশোধ এই গল্পের মূল কেন্দ্রবিন্দু। এই সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এই ছবিটিতে আবারও দেখা গেছে জিল্লুর মতো আলোচিত চরিত্রকে।

   

About

Popular Links

x