Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে ‘রইদ’

আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সিনেমাটি নির্বাচিত হয়েছে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

বিশ্বচলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।  

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করা হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএস-এর সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিনেমা হিসেবে ‘রইদ’ চলচ্চিত্রের নাম প্রকাশ করেন।

এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল - নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্তভাবে নির্বাচিত হয় ‘রইদ’।

উল্লেখ্য, চলতি বছর কোরবানির ঈদে মুক্তির পায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। প্রেক্ষাগৃহে দারুণ চলছে সিনেমাটি। নেদারল্যান্ডস এর রট্যারডম, যুক্তরাষ্ট্রের সিয়াটলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল সিনেমাটি।

‘রইদ’ মূলত সাধু ও তার স্ত্রীর সম্পর্কের সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

   

About

Popular Links

x