শুক্রবার ঢাকার মঞ্চে কোরিয়ান কনসার্ট

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “কোরিয়ান মিউজিক কনসার্ট ২০২৪”।  শুক্রবার (৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় জাদুঘরের মঞ্চে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। ঢাকাস্থ দিক্ষণ কোরিয়া দূতাবাস এ কনসার্ট আয়োজন করেছে।

কনসার্টটিতে অংশগ্রহণ করবে কোরিয়ান গানের দল “অনলি ভয়েস”, কে-পপের নাচের দল “লেমোনেইড” ও কোরিয়ান উদ্ভাবনী নৃত্যশিল্পী হোং সু জিউং।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া কনসার্টে দর্শকদের চাহিদা অনুযায়ী কোরিয়ার জনপ্রিয় গান পরিবশেন করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দূতাবাস।

কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। অর্থাৎ টিকেট ছাড়াই সঙ্গীতপ্রেমীরা কনসার্টটি উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বাংলাদেশে কে-পপের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। গড়ে উঠেছে কে-পপ ব্যান্ডের বিভিন্ন ফ্যান ক্লাব।