পূর্বাচলে জমি পাওয়ার জন্য ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘‘মা’’ বলে সম্বোধন করে চিঠি লিখেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এবার সেই আলোচনার প্রেক্ষিতে এক সাক্ষাৎকারে তিনি জানান, জমির প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারকে “বাবা” ডাকতে রাজি আছেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে জয়ের লেখা সেই চিঠি। এরপরই বিতর্কের মুখে পড়েন তিনি। অনেকেই এরপর থেকে তাকে আওয়ামী লীগের দোসর বলে সম্বোধন করেন।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা “৮৪০” এর এক বিশেষ প্রিমিয়ার শো-তে যোগদানের সংবাদমাধ্যম কালের কণ্ঠ’র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জয়।
জমি চেয়ে শেখ হাসিনেকা মা ডাকার প্রসঙ্গে জয় বলেন, ‘‘আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা সবকিছু ডাকা যায়; এবং আমি ভবিষ্যতেও ডাকবো। এটা নিয়ে আমি মোটেও অনুতপ্ত না।”
তবে জমি চাওয়া নিয়ে শেখ হাসিনাকে “মা” ডাকার জন্য অনুতপ্ত না হলেও বিগত সরকারের কর্মকাণ্ডের কারণে শেখ হাসিনাকে “মা” ডাকার জন্য অনুতপ্ত বলে জানান এই অভিনেতা।
তিনি বলেন, ‘‘তবে হ্যাঁ, আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণদিয়েছে তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি; সেটার জন্য আমি অনুতপ্ত।” এতোগুলো প্রাণ যিনি ঝরিয়েছেন তার জন্য কারও মমতা থাকতে পারে না বলেও মন্তব্য করেন জয়।
এ সময় বিগত সরকারের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কঠোরে সমালোচনাও করেন আলোচিত এই অভিনেতা।