গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অঞ্জনা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মণি। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অঞ্জনার চিকিৎসা চলছে।

সবার কাছে দোয়া চেয়ে নিশাত রহমান মণি জানান, তার মায়ের অবস্থা ভালো নয়, খুব সংকটাপন্ন।  ১৫ দিন আগে জ্বর শুরু হয় চিত্রনায়িকার, একপর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লে পরে হাসপাতালে ভর্তি করানো হয়।

মূলত নৃত্যশিল্পী থেকে চিত্রজগতে পা রাখেন অঞ্জনা।  নাচের গুণেই দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন তিনি।  এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা।