শুক্রবার গেল শাকিব খানের জন্মদিন। এদিন দিবাগত রাত থেকে ভক্ত, শুভাকাঙ্ক্ষীসহ বিনোদন অঙ্গনের সবাই শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন এই মেগাস্টার তারকাকে। এদিন শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।
শুক্রবার রাতে এই চিত্রনায়িকাই শাকিব খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট দিয়েছেন। বুঝিয়েছেন একে অপরের প্রতি ভালোবাসা।
এই দুই নায়িকার সন্তানের বাবাও তিনি। শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই তার জীবনের অতীত। তবে জন্মদিনের প্রথম প্রহরে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই দুই চিত্রনায়িকা বুঝিয়ে দিয়েছেন যে শাকিবের প্রতি তাদের দুজনের ভালোবাসা এখনো কমে নি।
অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, “শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।” নিচে হ্যাশট্যাগ দিয়ে লেখেন “আমার শাহরুখ খান”। এদিকে বুবলী শাকিব খানের একটি স্থিরচিত্র দিয়ে একটি ফটোকার্ড বানিয়ে তিনি লেখেন, “শুভ জন্মদিন শাকিব খান, বাংলা চলচ্চিতজগতের মহারাজা।”
উল্লেখ্য, ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান পরিচালিত “অনন্ত ভালোবাসা” সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন।