Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেপালে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি অপু বিশ্বাস

নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী 

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। 

তবে, শুটিংয়ের ফাঁকে নেপালের পোখারা অন্নপূর্ণার রোমাঞ্চকর ক্যাবল কারে চড়ে এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে ক্যাবল কারে চড়ার রোমাঞ্চ ও ভয়ের অনুভূতি শেয়ার করেন অপু বিশ্বাস। 

লাইভে তিনি জানান, এই ক্যাবল কারটি অত্যন্ত উঁচুতে অবস্থিত হওয়ায় তা মালয়েশিয়া বা সিঙ্গাপুরের অভিজ্ঞতার চেয়েও অনেক বেশি ভয়ংকর ও চ্যালেঞ্জিং মনে হয়েছে তার কাছে। লাইভের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ভীষণ ভয় লাগছে।’ 

রোমাঞ্চ ও ভিন্ন অভিজ্ঞতার কথা উল্লেখ করে ভক্তদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন তিনি। এরপর বলেন, ‘‘যাদের উচ্চতাভীতি (হাইফোবিয়া) বা হার্টের দুর্বলতা রয়েছে, তাদের এই ক্যাবল কারে ওঠা উচিত নয়।’’ 

   

About

Popular Links

x