এ সময়ের অন্যতম আলোচিত অভেনেত্রী রাশমিকা মান্দানা। কর্ণাটকের মেয়ে রাশমিকা কন্নড় ও তেলেগু ছবিতে অভিনয় করে মাতিয়েছেন পুরো ভারত। অভিনয় করছেন তামিল এবং বলিউডেও। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের জন্য বিশেষে খ্যাতি রয়েছে রাশমিকা মান্দানার। দেশের বাইরেও পেয়েছেন জনপ্রিয়তা।
অভিনয়ে তো বটেই, নিজের স্বাস্থ্যের প্রতিও দারুণ মনোযোগী এই নায়িকা। ছবিতে ছবিতে জেনে নিন সে জন্য কী কী করেন তিনি।
গত ৫ এপ্রিল ২৯ বছরে পা দিয়েছেন রাশমিকা মান্দানা। ক্রমশ জনিপ্রয়তা বেড়ে চলা এ নায়িকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি স্বল্প রূপচর্চায় বিশ্বাসী। নিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসকেই নিজের সুসাস্থ্য ও সৌন্দর্যের গোপন চাবিকাঠি বলে জানিয়েছেন রাশমিকা। কিন্তু কী সেই ডায়েট তা নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়।
তবে ভক্তদের কাছে নিজের ডায়েট গোপন রাখেননি রাশমিকা। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তার দৈনন্দিন রুটিন।
রাশমিকা জানান, ঘুম থেকে ওঠার পর তার সকাল শুরু হয় পানি পান করে। তবে শুধু পানি নয়, পানির সঙ্গে তিনি মিশিয়ে নেন অ্যাপেল সাইডার ভিনিগার। এটি খেতে যে ভালো লাগে, তা কিন্তু নয়। তবে হজম এবং বিপাকহার ঠিক রাখতে এটি কার্যকরী।
ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখে ধুয়ে নেন রাশমিকা। তারপর মেখে নেন ময়েশ্চারাইজ়ার, সানস্ক্রিন এবং এসপিএফ-যুক্ত লিপ বাম। এটুকুই থাকে তার রূপচর্চায়।
সকালের নাশতায় খান ঘরে বানানো খাবার। যেমন রুটি, সবুজ সবজি, সালাদ, জুস, ইত্যাদি খান তিনি।
রাশমিকা ডিম খেলেও, মাছ-মাংস ছুঁয়ে দেখেন না। আলু, টমেটো, শসা, ক্যাপসিকামে তার অ্যালার্জি। তাই রাঙা আলু থাকে খাবারে।
রাশমিকার পছন্দের খাবার অ্যাভোকাডো টোস্ট। যদিও ডায়েটিশিয়ানের পরামর্শ মতো সেটিও নিয়মিত খাওয়া বারণ। তা হলে তিনি খানটা কী? রাশমিকা জানান, দুপুরে তিনি দক্ষিণী খাবারই বেশি পছন্দ করেন। তবে ভাত বেশি খান না। বরং বিভিন্ন রকম তরকারি খান তিনি।
শরীরচর্চার পরে রাশমিকার জন্য বরাদ্দ থাকে ডিম। এ সময় প্রোটিন শেক, কিংবা প্রচুর বাদাম ও মিউজলি (ওটস, বাদাম, শুকনা ফল, লেবুর রস, ক্রিম, দুধ এবং মধুর সমন্বয়ে তৈরি খাবার) খেয়ে থাকেন রাশমিকা। আর রাতে খান খুব হালকা, সহজপাচ্য খাবার। এ সময় ফলমূল বা সবজির স্যুপ বেশি পছন্দ তার।
সারাদিনে রাশমিকা যেসব খাবার খান তা পুষ্টিবিদের পরামর্শ মেনেই খান বলে জানান তিনি।
এছাড়া নিয়ম করে সপ্তাহে চার-পাঁচ দিন জিমে গিয়ে শরীরচর্চা করেন রাশমিকা। তার বিশেষ পছন্দ ওয়েট এক্সারসাইজ। পাশাপাশি করেন আরও বেশ কিছু শরীরচর্চা। নিয়মিত করেন পাওয়ার ইয়োগা, সাঁতার, হাঁটাহাঁটি ও কিকবক্সিং।