বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহা আলী খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তার ফিটসেনের গোপন রহস্য! মেপে খাওয়াদাওয়া, শরীরচর্চাতেও ফাঁকি না দেওয়ার পাশাপাশি মেনে চলেন বেশকিছু টোটকা।
তিনি জানান, তার ৪৭ বছর বয়সেও ফিট থাকার কারণ হচ্ছে “হজমি চা”,যা প্রতিদিন রাতে খাওয়া শেষেই পান করেন তিনি।
পছন্দের হজমি চা তৈরির কৌশলও শিখিয়েছেন সোহা। খাওয়ার পরে অনেক সময় পেট ফুলে যায়, পেট ভার লাগে। তার জন্যই নিয়ম করে রাতে বিশেষ পানীয় বা হজমি চা খাচ্ছেন অভিনেত্রী।
যেভাবে বানাবেন, সোহা আলী খানের প্রিয় হজমি চা!
এই চা বানাতে লাগে এক টুকরো দারুচিনি, এক সেন্টিমিটার থেঁতো করা আদা, ১/৪ কাপ মৌরি, ২-৩টি তুলসীপাতা এবং এক কাপ জল।
নিয়ম সহজ। জল ফুটলে একে একে সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে ছেঁকে নিলেই হবে।
সোহা বলছেন, এই পানীয় হজমে সহায়ক। তবে তার মতে, পানীয়টি সকলের জন্য আদর্শ না-ও হতে পারে। বিশেষ করে অন্তঃসত্ত্বা, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের এটি নিয়মিত পান করার আগে চিকিৎসকের পরামর্শ নিতেও বলছেন এই অভিনেত্রী।
কীভাবে পানীয়টি স্বাস্থ্য ভাল রাখে
আদা হজমকারক এবং বমি ভাব কমায়
মৌরিও হজমে সাহায্য করে, পেটফাঁপা, গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে
দারুচিনি প্রদাহনাশক, পেটের জন্য ভাল
তুলসির অনেক গুণ রয়েছে
ফলে প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ এই চা পেটের পক্ষে ভাল, ঘরোয়া টোটকা হিসাবে পান করা যায়।