সকালের নাশতায় যে ৫ ভুলে পড়তে পারেন মারাত্মক বিপদে 

সকালের নাশতায় অনেকসময়ই না জেনেই অনেক ভুল করে থাকি আমরা। আর এতেই মারাত্মক প্রভাব পড়ে আমাদের শরীরে। 

চলুন জেনে নেওয়া যাক, সাধারণত কোন ভুলগুলো আমরা করে থাকি সকালের নাশতায়, যা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর।

সকালের নাশতা এড়িয়ে যাওয়া

অনেকেই স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে গিয়ে সকালের নাশতা খান না। কিন্তু এতে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, বেশি মাত্রায় এলডিএল কোলেস্টেরল ধমনীতে প্লাক জমা করে, যা হৃদ্‌রোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সকালে কোনো একটা ফল, প্রোটিন ও ফাইবারজাতীয় খাবার রাখা খুবই জরুরি।

কফি 

সকালে ঘুম থেকেই উঠেই অনেকে কফি খান। কালো কফি তেমন ক্ষতিকর নয়, কিন্তু দুধ, চিনি ক্রিম দিয়ে কফি খেলে বেড়ে যায় কোলেস্টেরোলের মাত্রা।  এজন্য সকালে চিনি ছাড়া কালো কফি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

বেশি বেশি চিনি খাচ্ছেন না তো?

অনেক সময় সরাসরি মিষ্টি না খাওয়াকেই আমরা গুরুত্ব দেই। কিন্তু অনায়াসে চিনি দেওয়া ফলের রস বা সিরিয়াল খেয়ে ফেলি। এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় হুহু করে। বাড়তি চিনি রক্তের লিপিড প্রোফাইলের মাত্রা বিগড়ে দিতে পারে। এটি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয় এবং এইচডিএল বা ভাল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এসবই কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

প্রক্রিয়াজাত খাবার

সকালের নাশতা স্বাস্থ্যসম্মত করতে অনেকেই বেকন, সসেজ দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নেন।  প্রতিদিন এসব খাবার কোলেস্টেরল বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেননা, এই ধরনের মাংসে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা অনেক বেশি থাকে। 

ফাইবার না রাখার চিন্তুাও করা যাবে না

অনেকেই প্রাতরাশে কার্বোহাইড্রেট বাদ দিয়ে ভারী প্রোটিন জাতীয় খাবার খান। কার্বোহাইড্রেট বাদ দেওয়ার অর্থ হল প্রায়শই ফাইবার এবং সেই সঙ্গে ভিটামিন, খনিজ উপাদান ও অন্যান্য উপকারী উদ্ভিদজাত উপাদানগুলিও বাদ হয়ে যায়। এগুলি কিন্তু হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।  ওট্‌স, ফলমূল, শিমজাতীয় খাবার এবং গোটা শস্যের মতো ফাইবার-সমৃদ্ধ খাবার হৃদ্‌যন্ত্রকে সুরক্ষিত রাখে।