অ্যালঝেইমার রোগে মস্তিষ্কের নিউরন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগীরা দৈনন্দিন স্বাভাবিক অনেক কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেন। এমনকি ঘোরাফেরা করা, ফ্রিজ খোলা কিংবা খাবার চিবিয়ে খাওয়ার মতো সাধারণ কাজও একসময় ভুলে যেতে পারেন।
নেদারল্যান্ডসের একটি নার্সিং হোমে ৯ বছর ধরে ৮৯০ জন রোগীর ওপর পরিচালিত এক গবেষণায় অ্যালঝেইমারের চূড়ান্ত পর্যায়ের রোগীদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, ৫৩ শতাংশ রোগী অ্যালঝেইমারের শেষ পর্যায়ে পৌঁছানোর পরও শেষ পর্যন্ত পানি পান করতে ভুলে গিয়ে পানিশূন্যতা এবং খাবার গিলতে সমস্যার কারণে মারা যান।
বিশেষজ্ঞদের মতে, রোগটি যত এগিয়ে যায়, ততই রোগীদের স্বাভাবিক শারীরিক ও দৈনন্দিন কার্যক্রমের সক্ষমতা কমতে থাকে। ফলে খাবার ও পানি গ্রহণের মতো মৌলিক কাজও তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।