সম্প্রতি হালের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ডায়েট। অনেকেই ইদানীং ঝুঁকে পড়ছে কিটো ডায়েটের দিকে। তবে ডায়েট করতে যেয়ে চুল আর ত্বকের ক্ষতি হচ্ছে নিজের অজান্তেই।
কিটোজেনিক ডায়েট বা সংক্ষেপে কিটো ডায়েট হল এমন একটি খাদ্যাভ্যাস, যেখানে শরীরে জমা মেদকে দ্রুত ঝরিয়ে দেওয়া হয়। এই ডায়েট যারা মেনে চলেন, তাদের খাওয়াদাওয়ার উপর নানা ধরনের নিয়ন্ত্রণ আনা হয়। তার ফলে শরীরের যখন দরকার হয়, শরীর তার প্রয়োজনীয় শক্তি জমা মেদ থেকে জোগাড় করে নেয়। এর ফলে ওজন দ্রুত কমে।
কিটো ডায়েটের কেমন প্রভাব পড়ে ত্বক এবং চুলের ওপর?
ত্বকবিশেষজ্ঞ চিকিৎসক অনুপ্রিয়া গোয়েল জানিয়েছেন,
এ ডায়েটের কারণে মেদ দ্রুত ঝরে যায় ঠিকই, কিন্তু চুলের এবং ত্বকের পুষ্টির জন্য যে যে পুষ্টিগুণের দরকার হয়, সেগুলির ঘাটতি দেখা দেয় শরীরে। সন্তানের জন্ম দেওয়ার পরে অনেক নারীরও এই সমস্যা হয়।
কবিতা জানিয়েছেন, কিটো শুরু করার পরে কিছু দিন ত্বক এবং চুলের উন্নতি লক্ষ্য করা যেতে পারে। কিন্তু ক্রমশ খারাপ হতে থাকে দু’টিরই মান। কিটো ডায়েট চলাকালীন শরীর বেশির ভাগ পুষ্টিই পাঠিয়ে দেয় হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং লিভারে। শরীর সচল রাখার জন্য এই যন্ত্রগুলির পুষ্টি দরকার। ফলে বাদ পড়ে যায় ত্বক। তাই ক্ষতি হয় ত্বক এবং চুলের।
তাই চিকিৎসকদের মত, যদি ত্বক এবং চুল নিয়ে সমস্যা থাকে, তাহলে কিটো শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।কিটো ডায়েট চলাকালীন কোনো সমস্যা হলেও বিশেষজ্ঞদের জানান।
সূত্র: হিন্দুস্তান টাইমস