লিভার ক্যান্সারের ঝুঁকি এড়াতে যা করবেন

খাদ্যাভ্যাস আর জীবনযাপনে তারতম্যের কারণে মানুষের শরীরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। ক্যান্সার তার মধ্যে অন্যতম। খাদ্যাভ্যাসে ত্রুটি থাকলে তা থেকে একসময়লিভার ক্যান্সার হতে পারে।

আমরা জানি শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করার পাশাপাশি হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যকৃৎ। যকৃৎ কোষের ডিএনএতে মিউটেশন বা পরিবর্তনের কারণে লিভার ক্যান্সার হয়। এ অবস্থায় কোষগুলো নিয়ন্ত্রণের বাইরে বাড়তে শুরু করে এবং টিউমার তৈরি হয়। 

লিভার ক্যান্সার কেন হয়?

হেপাটাইটিস বি ভাইরাস (এইচবিভি) বা হেপাটাইটিস সি ভাইরাসের (এইচসিভি) দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে লিভার ক্যান্সার হতে পারে। সিরোসিস থেকে এমন রোগ হতে পারে। বংশে কারো এ রোগ থেকে থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। লিভারে চর্বি জমেও অনেক সময় এ রোগের উৎপাত হয়।

অতিরিক্ত অ্যালকোহল পানেও এ রোগ দেখা দিতে পারে।

দীর্ঘদিন ধরে ছত্রাক বা টক্সিনযুক্ত ভেজাল খাবার গ্রহণ এ রোগের কারণ হতে পারে।

লক্ষণ

- অকারণে রুচি কমে যায় এবং ওজন হ্রাস পায়

- পেটের ওপরের দিকে ব্যথা, বমি বা বমি বমি ভাব, দুর্বলতা বা অতিরিক্ত ক্লান্তি আসা

- পেট ফুলে পানি আসতে পারে।

- চোখ ও ত্বক হলুদ হয়ে আসে

এ অবস্থায় যা করতে হবে

- হেপাটাইটিসের টিকা নিতে হবে। যারা নেননি তাদের ক্যান্সারের ঝুঁকি হতে পারে

- অ্যালকোহল, ধূমপান, ফ্যাটি বা চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে

- বাদাম, গম বেশি দিন রেখে খাওয়া যাবে না

- যকৃতে যেন চর্বি জমার ব্যাপারে খেয়াল রাখতে হবে