প্রেশার কুকারে রান্না করা খাবারের পুষ্টিগুণ কি অটুট থাকে?

প্রাত্যহিক জীবনে রান্না করা একটি সাধারণ কাজ, বিশেষ করে তা নারীদের ক্ষেত্রে। এ রান্নার পেছনেই চলে যায় প্রতিদিনের অনেকটা সময়। সময় বাঁচানোর জন্য অনেকেই রান্নার ক্ষেত্রে প্রেশার কুকার ব্যবহার করে থাকেন। 

প্রেশার কুকারে রান্না করলে শুধু সময়ই বাঁচে তেমন নয়, পাশাপাশি কিছুটা জ্বালানিও সাশ্রয় করা যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রেশার কুকারে রান্না করা খাবারের পুষ্টিগুণ সঠিক মাত্রায় বিদ্যমান থাকে কি-না? 

কয়েকটি গবেষণায় দেখা গেছে, প্রেশার কুকারে রান্না করলে কিছু সবজিতে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড নষ্ট হয়ে যায়। তবে কি প্রেশার কুকারে রান্না করা খাবারের গুণগত মান কমে যায়?

আসুন জেনে নিই প্রেশার কুকারে রান্না করা খাবারের পুষ্টিগুণ সম্পর্কে-

• প্রেশার কুকারে রান্না করলে খাবারে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্টগুলো আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। যার ফলে শরীর থেকে দূষিত পদার্থ আরও বেশি পরিমাণে নিঃসৃত হয় প্রেশার কুকারের রান্না করা খাবার খেলে।

• প্রেশার কুকারে মাংস রান্না খুব জলদি হয়ে যায়। এমনকি মাংস বেশ ভালো ভাবে সিদ্ধ হয়। যার ফলে হজম হয় সহজেই। এছাড়াও, প্রেশার কুকারে রান্না করা মাংসে পুষ্টিগুণ আরও বেশি মাত্রায় থাকে। 

• যেসব সবজিতে ভিটামিন “সি” রয়েছে, সেগুলো প্রেশার কুকারে রান্না করলে পুষ্টিগুণ বেশি মাত্রায় বহাল থাকে।

• গবেষণায় দেখা গেছে, প্রেশার কুকারে রান্না করলে খাবারে থাকা অ্যান্টিনিউট্রিয়েন্টের মাত্রা কমে যায়। যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।