আবহাওয়া পরিবর্তনের সঙ্গে অসুস্থতা? মধু খেয়ে যেভাবে সুস্থ থাকবেন

মধুতে উপস্থিত ঔষুধি গুণের কারণে এটিকে আয়ুর্বেদ শাস্ত্রে বর হিসেবে বিবেচনা করা হয়। সুস্বাদু হওয়ার পাশাপাশি মধু পুষ্টির ভান্ডারও বটে। এটি প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, ডায়েটারি ফাইবার এবং পটাসিয়াম সহ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে সমৃদ্ধ। যা ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে এবং গলা ব্যথা নিরাময়ে সহায়তা করে। বিশেষজ্ঞরা বিশেষ করে শীতকালে মধু খাওয়ার পরামর্শ দেন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা, ত্বকের সমস্যা এবং অন্যান্য অনেক স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দেয়। আপনিও যদি আবহাওয়া পরিবর্তনের কারণে ঘন ঘন অসুস্থ হতে শুরু করেন, তাহলে এই ৫টি উপায়ে আপনার খাদ্যতালিকায় মধু অন্তর্ভুক্ত করুন।

মধু পানি

এক গ্লাস গরম পানিতে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন সকালে খালি পেটে এই মধু পানি পান করুন।

মধু লেবু চা

এক গ্লাস গরম পানিতে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। গরম গরম এই চা পান করলে গলা ব্যথা কমতে সাহায্য করে।

মধু-আদার সিরাপ

একটি সসপ্যানে আদা এবং পানি ১০ মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। নির্ধারিত সময়ের পর এই চা ছেঁকে নিয়ে তাতে মধু মিশিয়ে পান করুন। এই প্রতিকার করলে ফোলাভাব কমে যায়।

দারুচিনির সঙ্গে মধু

শীতে ভাইরাল ইনফেকশন এড়াতে মধুতে আধা চিমটি দারুচিনির গুঁড়ো মিশিয়ে প্রতিদিন সকালে খান।

মধু এবং হলুদ

সর্দি-কাশি থেকে মুক্তি পেতে আধা চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। সর্দি-কাশি থেকে মুক্তি পেতে এখন এই পেস্টটি খান।

রসুনের সঙ্গে মধু

রসুনের সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে খেলে সর্দি, কাশি এবং গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।