প্রাকৃতিক উপায়ে ঘরে বসে বিনা খরচে চুল স্ট্রেট করবেন যেভাবে

স্ট্রেট চুলের ট্রেন্ড কয়েক দশক ধরেই দারুণ ইন। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে চুল স্ট্রেট করার প্রবণতা অনেকেরই রয়েছে। তার ওপর চুল স্ট্রেট করার পরবর্তী খরচও (শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক, হেয়ার স্পা) অনেক বেশি। তা ছাড়া রাসায়নিক ব্যবহারের ফলে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে প্রবল। তা ঘরে বসে প্রাকৃতিক উপায়ে যদি চুল স্ট্রেট করা যেত, তা হলে কিন্তু বেশ হতো। কুছ পরোয়া নেই, সেই উপায়ও আছে। শুধু নিবন্ধটি একবার পড়ে দেখুন।

চুল স্ট্রেট করতে ডিম এবং অলিভ অয়েলের প্যাক

চুলের পুষ্টিতে ডিম এবং অলিভ অয়েল উভয়েই উপযুক্ত। কিন্তু এই দুই উপাদানের সাহায্যে যে চুল স্ট্রেট করা যায় তা হয়তো অনেকেই জানেন না।

- একটি পাত্রে দুটি ডিম এবং বড় চামচের এক চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

- এই বার চুলের জট ছাড়িয়ে চুলগুলিকে কয়েকটি সেকশনে ভাগ করে নিয়ে ব্রাশের সাহায্যে মিশ্রণটি ভালো করে লাগান।

- শুকিয়ে যাওয়ার পরে ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নিন।

দুধ এবং স্ট্রবেরির প্যাক

প্রাকৃতিক স্ট্রেটনার হিসেবে দুধ দারুণ উপাদেয়। আর এই দুধের সঙ্গে স্ট্রবেরি মিশিয়ে মাথায় মাখলে চুল স্ট্রেট হয়ে যায়।

- এক বাটি দুধের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে নিয়ে তাতে আগে থেকে থেঁতো করা স্ট্রবেরি মেশান।

- ভালো করে মাথায় মেখে একটি টাওয়েল দিয়ে মাথাটা জড়িয়ে রাখুন।

- ২-৩ ঘণ্টা পর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন।

অ্যালোভেরা

চুল এবং ত্বক উভয়ের ক্ষেত্রেই অ্যালোভেরার মতো বন্ধু মেলা দায়। আর চুল স্ট্রেট করতেও অ্যালোভেরা সিদ্ধহস্ত।

- একটি বাটিতে আধ কাপ নারকেল তেল এবং বড় ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।

- সমস্ত প্যাকটি চুলে ছোট ছোট সেনকশন করে মেখে নিন।

- ১ ঘণ্টা পরে ভালো করে মাথা ধুয়ে ফেলুন।