প্রিয়জনকে পাঠান ঈদের শুভেচ্ছা, বার্তায় যা লিখতে পারেন

প্রতি বছরের ন্যায় এই বছরেও ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী উদযাপিত হচ্ছে রমজান। এ বছর রমজান শুরু হয়েছে ১ মার্চ, যা শেষ হতে পারে সোমবার ঈদ-উল-ফিতর উদযাপনের মাধ্যমে। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে রোজা পূর্ণ করতে হবে ৩০টি। এই হিসেবে ঈদ হবে মঙ্গলবার। এই ঈদ উপলক্ষে প্রিয় বন্ধু-বান্ধব এবং প্রিয়জনকে পাঠান ঈদের শুভেচ্ছাবার্তা।

চলুন জেনে নেওয়া যাক কিছু শুভেচ্ছাবার্তা সম্পর্কে।

১. শুভ হোক ঈদের দিন। ঈদ মোবারক।

২. আপনাকে জানায় ঈদ মোবারক!

৩. পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

৪. এক মাস রমজান পালন করার পর অবশেষে পালিত হবে ঈদ। এই উপলক্ষে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই।

৫. আল্লাহ আপনার সমস্ত কামনা পূরণ করুক। আপনাকে জানাই ঈদ মোবারক।

৬. ঈদ মানেই সুন্দর একটা দিন, আপনাকে জানাই এই দিনটির অনেক অনেক শুভেচ্ছা।

৭. আল্লাহ আপনার ওপর সদা সদয় থাকুন। আপনাকে এই শুভদিনের শুভেচ্ছা জানাই।

৮. আপনার হাতের মেহেদীর রঙে রঙিন হয়ে উঠুক আপনার জীবন। আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা।

৯. সমস্ত কষ্ট সরে গিয়ে আপনার জীবনে আসুক আনন্দ। আগামী সময় শুভ হোক। ঈদ মোবারক।

১০. ছোট বড় সকলের মুখে হাসি ফুটে উঠুক,পবিত্র ঈদ হয়ে উঠুক আনন্দময়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ঈদের।