Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

'সুন্দরতম' আকাশ দেখতে চাইলে চোখ রাখুন ২৮ জুলাই রাতে

ঘটবে চাঁদ, মঙ্গল আর উল্কাবৃষ্টির মহামিলন

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

আকাশপ্রেমীদের জন্য দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধ্যা অপেক্ষা করছে সোমবার (২৮ জুলাই)। এদিন সূর্যাস্তের মাত্র ৪৫ মিনিট পর পশ্চিম আকাশে দেখা যাবে এক মনোমুগ্ধকর দৃশ্য; একসঙ্গে দেখা মিলবে বাঁকা চাঁদ ও মঙ্গল গ্রহের। সঙ্গে যোগ হবে একাধিক উল্কাবৃষ্টি। এক কথায়, এটি হতে চলেছে গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত।

প্রায় ১৯% আলোকিত একটি বাঁকা চাঁদ অবস্থান নেবে মঙ্গলের একেবারে পাশে, মাত্র ১ ডিগ্রির ব্যবধানে - যেটা আপনার ছোট আঙুলের মতো দূরত্ব মনে হবে যদি আপনি ভালো করে আকাশের দিকে তাকান। পৃথিবীর যেকোনো স্থান থেকেই এটি দেখা যাবে, তবে খোলা মাঠ, পার্ক বা দূষণমুক্ত জায়গা থেকে দেখলে এর সৌন্দর্য আরও বেশি উপভোগ্য হবে।

মঙ্গল যদিও বছরের সবচেয়ে উজ্জ্বল সময় পার করে এসেছে, তবুও এখনো আকাশে এটি একটি লালচে উজ্জ্বল বিন্দুর মতো দেখা যায়। চাঁদের "আর্থশাইন" যেখানে পৃথিবী থেকে প্রতিফলিত সূর্যের আলো চাঁদের অন্ধকার অংশকে আলোকিত করবে - যা এক অপার্থিব অনুভূতির জন্ম দেবে।

একই রাতে একাধিক উল্কাবৃষ্টি!

এই গ্রহ-চাঁদের সংযোগের ঠিক পরেই আকাশে শুরু হবে একাধিক উল্কাবৃষ্টি। ২৮ জুলাই ভোরে দেখা যাবে পিসিস অস্ট্রিনিড উল্কাবৃষ্টজ - প্রতি ঘণ্টায় ৫টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে।

২৯-৩০ জুলাই রাতে থাকবে আরও আকর্ষণ: ডেলটা অ্যাকোয়ারিড এবং আলফা ক্যাপরিকর্নিড উল্কাবৃষ্টি। ডেলটা অ্যাকোয়ারিডে প্রতি ঘণ্টায় ২০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে, আর আলফা ক্যাপরিকর্নিড যোগ করবে আরও পাঁচটি উল্কা প্রতি ঘণ্টায়।

আরও বড় চমক হচ্ছে - চাঁদ ও মঙ্গল সন্ধ্যার কিছুক্ষণ পরেই দিগন্তে ডুবে যাবে, যার ফলে আকাশ থাকবে চাঁদের আলোমুক্ত। অর্থাৎ পুরো রাতটাই থাকবে অন্ধকার ও পরিষ্কার - উল্কাবৃষ্টি দেখার জন্য নিখুঁত পরিবেশ।

পার্সিয়েডস: পার্সিয়েডস হলো বছরের সবচেয়ে জনপ্রিয় উল্কাবৃষ্টি। যদিও এর পিক সময় পড়ছে ১২-১৩ আগস্ট, কিন্তু তখন থাকবে উজ্জ্বল পূর্ণিমার আলো স্টারজন মুন যার ৮৪% আলো আকাশকে আলোকিত করবে, এবং অনেক উল্কা চোখে পড়বে না। তাই পার্সিয়েডস দেখতে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে জুলাইয়ের শেষের রাতগুলো, বিশেষ করে ২৮ জুলাই।

কীভাবে উপভোগ করবেন এই রাত

  • শহরের কৃত্রিম আলো থেকে দূরে গিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করুন।
  • চোখকে অন্ধকারে সাথে খাপখাইয়ে নিতে হবে, তাই ২০ মিনিট আগে থেকে কোনো স্ক্রিন বা তীব্র আলোতে না তাকানো ভালো।
  • গুগল ম্যাপ বা "Dark Sky Map" ব্যবহার করে নিকটবর্তী কম আলোযুক্ত জায়গা খুঁজে নিতে পারেন।

তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট  লাইভ সায়েন্স

   

About

Popular Links

x