কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০% শুল্কারোপ করেছেন । 

মঙ্গলবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। 

ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলের প্রতি কানাডা "অসম আচরণ" করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসি বলছে, ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হয়েছে। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ ও মাছসহ কয়েকটি প্রধান রপ্তানি পণ্য এ শুল্কের বাইরে রাখা হয়েছে। এদিকে এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা "আরও জোরদার" করতে কানাডা প্রস্তুত।

হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ৩০ দিনের মাঝে নতুন শুল্ক কার্যকর হবে।

যেসব পণ্য নতুন শুল্কের আওতায় আনা হয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএমসিএ'র আওতায় থাকুক বা না থাকুক, নতুন শুল্কের তালিকায় থাকা সকল পণ্যের ওপরই এই শুল্ক কার্যকর হবে।