কয়েকদিনের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
শনিবার (২৫ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
চাকরির জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগে যুবসমাজের নেতৃত্বে তার অপসারণের দাবিতে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের মুখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
নয়াদিল্লী থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, “আমি প্রধানমন্ত্রী বরাবর আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।”