‘আলোচনার সুযোগ তৈরি করতেই আপাতত ইরানে হামলা স্থগিত রাখা হয়েছে’

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করতেই আপাতত হামলা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (২৭ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ওয়াল্টজ।

তার ভাষ্যমতে, শান্তি আলোচনাকে সামনে এগিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটা সুযোগ দিচ্ছেন।

তার মন্তব্যটি এমন সময়ে এলো যখন ট্রাম্প সরকারের ক্ষেপণাস্ত্র মজুদ কমে যাওয়ার সংবাদে রীতিমতো তোলপাড় চলছে বিশ্বে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা না হওয়ায় তারাও প্রতিশোধমূলক হামলা থেকে নিজেদের বিরত রেখেছেন।

যদিও বিবিসি বলছে, গত সপ্তাহেই হামলা আরও তীব্র করার ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।