Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলায় একাধিক বন্দুকধারী জড়িত

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:২৪ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল এলাকার কাছে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ৫৬ বছর বয়সী এক নারী। এছাড়া একজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নেননি।

আহতদের অবস্থা সম্পর্কে এর বেশি তথ্য প্রকাশ করেনি সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগ। ঘটনার পর এক্সে দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ শুধু সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

   

About

Popular Links

x