Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যাবে? সংবিধান কী বলে

রবিবার মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১১:৫০ এএম

স্বাস্থ্যগত কারণে গত ২৪ জুলাই বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। এরপরই  জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠন তাকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।

রবিবার (২৬ জুলাই) ট্রাইব্যুনালে বাংলাদেশ আজাদ পার্টি এবং রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং তৎকালীন সময়ে নীরব থেকে আওয়ামী লীগ সরকারকে সহায়তার অভিযোগে সাবেক দুই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক দুটি অভিযোগ দায়েরও করা হয়েছে। 

এখন প্রশ্ন উঠছে, সাবেক রাষ্ট্রপতিদের বিচার আদৌ করা যায় কিনা। 

এ প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলছেন, “রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো আমলে নেওয়ার মতো বিষয় তারা পাননি।”

বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলছে, বাংলাদেশের বিদ্যমান সংবিধান ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির বিষয়ে বলা আছে। 

সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি মূলত দুই ধরনের সুরক্ষা পান। প্রথমত দায়িত্ব পালনকালে কাজের দায়মুক্তি, অর্থাৎ দায়িত্ব পালনের সময়ে কোনো কাজ করলে অথবা না করলে তার জন্য কোনো আদালতে জবাবদিহি করতে হবে না।

দ্বিতীয়ত কার্যভারকালে ফৌজদারী সুরক্ষা, অর্থাৎ রাষ্ট্রপতি থাকাকালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা যাবে না। তাকে গ্রেপ্তার বা কারাবাসের পরোয়ানাও জারি করা যাবে না।

সবচেয়ে বড় কথা জুলাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা যাবে না, বলেও ওই প্রতিবেদনে আইন বিশ্লেষকের বরাতে জানিয়েছে বিবিসি।

এছাড়া, যেহেতু রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, সে কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আর নেই। যদি তাকে অভিশংসন করা হতো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়তো থাকতো।

তবে, রাষ্ট্রপতি হওয়ার আগে যদি তিনি কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

   

About

Popular Links

x