ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ, উৎপাদন বাড়ানোর তাগিদ

যুক্তরাষ্ট্রের  অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র উৎপাদনের গতি বাড়ানোর জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। 

শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল এ তথ্য জানান। 

সম্প্রতি ইরানের সঙ্গে চলমান যুদ্ধসহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত কমে গেছে। কমে যাওয়া গোলাবারুদের মজুত দ্রুত পুনরুদ্ধার করতেই এ চাপ দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরব নিউজ মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবারর্গের বরাতে বলছে, বুধবার অস্ত্র নির্মাণশিল্পের নেতাদের কাছে একটি চিঠি পাঠানো হয়। 

ওই চিঠিতে তাদের “গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে দ্রুত ও আরও আগ্রাসী সরবরাহের সময়সূচি এবং অথবা উৎপাদন বাড়ানোর” পরিকল্পনা জমা দেওয়ার জন্য সর্বোচ্চ ২১ দিন সময় দেওয়া হয়েছে বলে ওয়াশিংটন পোস্টের হাতে আসা একটি স্মারকে উল্লেখ করা হয়েছে।

যদিও এর আগে বৃহস্পতিবার  ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রচুর পরিমাণে অস্ত্র তৈরি করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

এদিকে, বর্তমানে কংগ্রেসে একটি প্রতিরক্ষা ব্যয় বিল আটকে আছে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপ নিয়ে আইনপ্রণেতারা ক্ষুব্ধ। একই সঙ্গে তারা হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রতিরক্ষা দপ্তরের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ১.৫ ট্রিলিয়ন ডলার করার অনুরোধের বিরোধিতা করছেন।