ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলা কালে একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ হামলার ঘটনায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছে বলে অভিযোগ তেহরানের।
আলজাজিরা বলছে, বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।
ইসমাইল বাঘাই জানান, বুধবার ভোরে কুহেস্তাক শহরের একটি বাড়িতে এ নিষ্ঠুর হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে একটি শিশু রয়েছে বলেও জানান তিনি।