সৌদি আরবের একটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকারে (বড় আকারের জাহাজ) হামলা চালিয়েছে ইরান। এতে ফিলিপাইনের দুই নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুইদিন আগে ওমানের মুসানদাম উপদ্বীপে থাকা ‘সিদর’ নামে ওই জাহাজটিতে হামলা করে ইরান।
এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তারা। ওই বিবৃতিতে একইসঙ্গে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলারও নিন্দা জানানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ইরানের একটি বিয়ে বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ৫ জন নিহত হন। এরপরই কুয়েত, জর্দান ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে তেহরান।