Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কয়েকজন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

বুধবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে এক বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে বলেন, “এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন।”

হাসপাতালের এক মুখপাত্র জানান, হাসপাতালে নেওয়া তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল।

পার্টেন আরও জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। আরও চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

হামলার উদ্দেশ্য সম্পর্কে সংবাদ সম্মেলনে পুলিশ কোনো তথ্য জানায়নি।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জনগণের প্রতি মিনেসোটার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তার সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

পরে এ বিষয়ে আরেকটি সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষ ।

   

About

Popular Links

x