Wednesday, September 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিশরে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

মিশরে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সিনাই প্রদেশের অন্তর্গত লোহিত সাগর তীরবর্তী শহর দাহাব ও নুয়েইবার মধ্যবর্তী সড়কে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।  

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

মিশরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। 

মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬,০০০ মানুষ নিহত হয়েছেন।

   

About

Popular Links

x