শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে একজন মারা গেছেন এবং এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত শুক্রবার চীনের ওই অঞ্চলে আঘাত হানে টাইফুন সৌডেল। টাইফুন সাউডেলের প্রভাবে ভারী বৃষ্টির কারণে স্থানীয় সময় শনিবার ভোর চারটার দিকে জিয়াংসির সুইচুয়ান কাউন্টির গাওপিং শহরে এ ভূমিধস হয়। এতে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কাউন্টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, একই শহরে ভূমিধসের পর ১০ জনের বেশি মানুষ আটকা পড়েছেন।