ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, সেনা-পুলিশের দখলে ইসলামাবাদ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পিটিআই নেতা-কর্মী ও সমর্থকেরা।

এর অংশ হিসেবে শুরু হওয়া লংমার্চ কর্মসূচিতে সারাদেশের পিটিআই নেতা-কর্মীদের আগামীকাল ১১ অক্টোবর জেলাটি আসার আহ্বান জানান দেশটির খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। সেখানে তাদের লংমার্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা করেও দলটি।

এর আগে, গত ৪ অক্টোবর লংমার্চ শুরুর পর ইসলামাবাদে যাওয়ার কথা ছিল। তবে সেটি সম্ভব হবে না বলে জানা যায়। যদিও এখন পর্যন্ত ১১ অক্টোবরের পর এখন পর্যন্ত কোনদিকে লংমার্চটি যাবে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। 

এদিকে, ইমরান খানের দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ মোকাবিলায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকেও নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কোনো অবস্থাতেই ইমরান সমর্থকদের লং-মার্চ রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।