স্পেনে আবারও বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি

মাত্র দুই সপ্তাহ আগেই ফ্রান্সের ভ্যালেন্সিয়ায় ফ্লাশ ফ্লাড হয়েছে গেছে। তাতে অন্তত ২০০ মানুষের মৃত্যু হয়েছিল। এর মধ্যে আবারও বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফ্রান্সের আবহাওয়া অফিস। এবার যাতে আর কোনো মৃত্যুর ঘটনা না ঘটে, তা নিয়ে প্রথম থেকেই সজাগ দেশটির প্রশাসন। প্রাণ বাঁচাতে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (১৩ নভেম্বর) স্পেনের তিনটি প্রভিন্স থেকে কয়েক হাজার মানুষকে আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

স্পেনের জাতীয় আবহাওয়া দপ্তরের নাম এইএমইটি। বুধবার সংস্থাটি বলেছে, “মালাগা, গ্রানাডা, নর্দার্ন ক্যাসেলন এবং তারাগোনায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। ভ্যালেন্সিয়া উপকূলবর্তী অঞ্চলেও নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে।”

আগামী ১২ ঘণ্টায় এই এলাকাগুলোতে ১৮০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার গ্রানাডার দক্ষিণে ৪০ থেকে ১২০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। তবে সব জায়গাতেই শুক্রবার পর্যন্ত ভারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।

আবহাওয়া অফিস সতর্কবার্তা জারির পর থেকেই বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে মালাগায় টেনিস প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য সেটিও পিছিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে যে ছবি দেখানো হচ্ছে, তাতে দেখা যাচ্ছে ইতোমধ্যেই রাস্তাঘাটে পানি জমতে শুরু করেছে। কোনো কোনো জায়গায় গাড়িতে পানি ঢুকে যাওয়ার উপক্রম হয়েছে। রাস্তাঘাট জলমগ্ন।

সোমবার দেশের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ৩.৭৬ বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা করেছেন। দুই সপ্তাহ আগে যে ভয়াবহ দুর্যোগ হয়েছে, তার জন্যই এই ঘোষণা। তারই মধ্যে নতুন করে দুর্যোগ নেমে এলো স্পেনে।