বিস্ফোরণে তালেবানের শরণার্থী মন্ত্রী নিহত

আফগানিস্তানের কাবুলে এক শক্তিশালী বিস্ফোরণে তালেবান সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (১১ ডিসেম্বর) এ ঘটনায় শোক প্রকাশ করে তার ভাতিজা আনাস হাক্কানি বলেন, ‘‘আমরা এক সাহসী মুজাহিদকে হারালাম। আমরা তাকে ও তার ত্যাগকে কখনও ভুলব না।’’

খলিল হাক্কানি ২০২১ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন শীর্ষ নেতাও ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মতে, ২০ বছরের যুদ্ধকালে বড় ধরনের হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়।

তবে এই বিস্ফোরণের পেছনে কারা রয়েছে তা এখনও জানা যায় নি।