ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত ৫০ জন নিহত হয়েছে।
প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এই তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা গেছে, আল-কুত শহরের একটি পাঁচতলা ভবন রাতের আঁধারে দাউদাউ করে জ্বলছে এবং অগ্নিনির্বাপণ বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাদেশিক গভর্নর আইএনএকে বলেন, প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।
ভবন ও মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।