বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ১৩টি পদে ৯০ কর্মী নিয়োগে ৫ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১১ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ১১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: প্রশিক্ষণ সহকারী
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদের নাম: অভ্যর্থনাকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদের নাম: টেলিফোন অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১০. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩৬টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১২. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জস আবেদন ফি বাবদ ১ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরমে পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।