জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি ১৩তম গ্রেড থেকে ১৯তম গ্রেডে ৮ পদে ১১০ 'বেসামরিক কর্মচারী (কারিগরি)' নিয়োগে ১৩ এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৩ এপ্রিল শুরু হয়েছে এবং চলবে ৬ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের বিবরণ
১. পদের নাম ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল/শিপ বিল্ডিং অথবা অটোকার্ড) দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: সহকারী লিডিংম্যান
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম: হাইলি স্কিল্ড মিস্ত্রি
পদসংখ্যা: ১৪
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. পদের নাম: হাইলি স্কিল্ড
পদসংখ্যা: ১২
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষা উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৫. পদের নাম ও সংখ্যা: হাইলি স্কিল্ড
পদসংখ্যা: ২২
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা; এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: স্কিল্ড গ্রেড
পদসংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান এবং ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
৭. পদের নাম: সেমি স্কিল্ড
পদসংখ্যা: ২৩
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৮. পদের নাম ও সংখ্যা: সেমি স্কিল্ড
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৩ এপ্রিল ২০২৬ তারিখে)
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬-৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ মে ২০২৬, বিকেল ৫টা
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।