আবারও প্ল্যান ইন্টারন্যাশনালে বড় নিয়োগ, বেতন ২ লাখ ২৭ হাজার টাকা পর্যন্ত

বেতন প্যাকেজের মধ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব ভাতা অন্তর্ভুক্ত থাকবে

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘গ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২৪ নভেম্বর তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

পদের নাম: গ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

মূল কর্মস্থল: ঢাকা (তবে কাজের প্রয়োজনে ৫০ শতাংশ সময় কক্সবাজার ও অন্যান্য বিভাগীয় অফিসে ভ্রমণ করতে হবে)

শিক্ষাগত যোগ্যতা: হিউম্যানিটারিয়ান স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস স্টাডিজ, সোশ্যাল সায়েন্সেস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক পলিসি বা সমমানের বিষয়ে উচ্চতর বিশ্ববিদ্যালয় ডিগ্রি (স্নাতকোত্তর) থাকতে হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা: এনজিও খাতে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বিজনেস ডেভেলপমেন্ট, গ্র্যান্টস ম্যানেজমেন্ট, হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম এবং মনিটরিং ও রিপোর্টিংয়ে দক্ষতা থাকা আবশ্যক।

মূল দায়িত্ব: নির্বাচিত প্রার্থীকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হয়ে মানসম্মত ও প্রতিযোগিতামূলক ফান্ডিং প্রপোজাল এবং দাতা সংস্থার প্রতিবেদন সমন্বয় করতে হবে। বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক ও রেজিলিয়েন্স প্রোগ্রামের তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বেতন: ১,৮২,০৮৬ থেকে ২,২৭,৬০৭ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: বেতন প্যাকেজের মধ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব ভাতা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া স্বামী বা স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে চিকিৎসা-সুবিধা, ছুটি, গ্রুপ বিমা, কর্মীর বার্ষিক মেডিক্যাল চেকআপ এবং ডে-কেয়ার সুবিধা দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের নিয়মাবলি দেখে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ: ২৪ নভেম্বর ২০২৬