Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্যাংকে ৯০৩ পদে ‘সিনিয়র অফিসার’ নিয়োগ, লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’ নিয়োগে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার

পদসংখ্যা: ৯০৩

পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার)

পরীক্ষার সময়: সকাল ৯টা ৩০ মিনিট হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত (২ ঘণ্টা)।

পরীক্ষার মান: ২০০ নম্বরের লিখিত পরীক্ষা

পরীক্ষার স্থান: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা, কেন্দ্র তালিকাসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনাবলি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x