Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাকরি দেবে দিশা, বেতন ৫৬ হাজার টাকা

শাখা ব্যবস্থাপক পদে ৭৫ জন নিয়োগ দেওয়া হবে 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য শাখা ব্যবস্থাপক পদে ৭৫ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর।

চাকরির বিবরণ

পদের নাম: শাখা ব্যবস্থাপক (পিও-০১)

পদসংখ্যা: ৭৫

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত: প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ-৩ থাকতে হবে।

এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেল ব্যবহার বাধ্যতামূলক। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা প্রথম তিন মাস প্রশিক্ষণকালে মাসিক ৩০,০০০ টাকা এবং পরবর্তী তিন মাস শিক্ষানবিশকালে মাসিক ৪০,০০০ টাকা বেতন পাবেন। ছয় মাস পর চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৬,২৪০ টাকা।  

এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চাকরি স্থায়ীকরণের পাঁচ বছর পর গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, হার্ডশিপ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, চিকিৎসা ও বিমাসুবিধা এবং স্বল্পমূল্যে একক আবাসনের সুযোগ রয়েছে।

ছুটির ক্ষেত্রে বছরে ১২ দিন নৈমিত্তিক, ২০ দিন অর্জিত ও ১৫ দিন মেডিক্যাল ছুটি পাবেন কর্মীরা। এছাড়া ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটির সুবিধাও রয়েছে। প্রয়োজন অনুযায়ী মোটরসাইকেল ঋণ ও জ্বালানি বিল দেওয়া হবে। কাজের মূল্যায়নের ভিত্তিতে প্রণোদনা ও পদোন্নতির সুযোগও রয়েছে।

নির্বাচিত প্রার্থীদের জন্য শর্ত

চাকরিতে যোগদানের সময় ১৫,০০০ টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারীর মাধ্যমে আর্থিক দায়-দায়িত্বের নিশ্চয়তা দিতে হবে। যোগদানের পর কমপক্ষে দুই বছর চাকরি করার অঙ্গীকারনামাও জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মোবাইল নম্বর জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

   

About

Popular Links

x