Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

এসএসসি পাসেই আড়ংয়ে চাকরির সুযোগ

মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং, ই-কমার্স বিভাগ স্টুডিও ‘হেল্পার’ পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: স্টুডিও হেল্পার

বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং, ই-কমার্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস

অন্যান্য যোগ্যতা: ফটোগ্রাফারের সাথে দৈনন্দিন কার্যক্রম সমন্বয় করা এবং প্রতিষ্ঠানের মানদণ্ড অনুযায়ী পণ্যগুলো প্রস্তুতে দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন 

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৬

   

About

Popular Links

x