Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, সর্বনিম্ন বেতন ২০ হাজার

অনলাইনে আবেদন সফলভাবে সম্পন্ন করার পর প্রয়োজনীয় সংযুক্তিসহ আবেদনপত্র প্রিন্ট করতে হবে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে ২৩টি ক্যাটাগরিতে মোট ২৯ জন কর্মী নেবে বিশ্ববিদ্যালয়টি। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফরম পূরণ করতে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের  নাগরিক হতে হবে।

পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও বেতন

১. পরিচালক (অর্থ ও হিসাব): ১টি পদ। বেতন স্কেল ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)।

২. উপপরীক্ষা নিয়ন্ত্রক: ১টি পদ। বেতন স্কেল ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫)।

৩. সহকারী অধ্যাপক (গণিত): ১টি পদ। বেতন স্কেল ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)। যোগ্য প্রার্থী পাওয়া না গেলে প্রভাষক (গণিত), গ্রেড-৯ পদে নিয়োগ দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।

৪. হিসাবরক্ষণ কর্মকর্তা: ১টি পদ। বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

৫. অডিট অফিসার: ১টি পদ। বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

৬. সহকারী প্রকৌশলী (সিভিল): ২টি পদ। বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

৭. সহকারী প্রোগ্রামার: ১টি পদ। বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

৮. সহকারী গ্রন্থাগারিক: ১টি পদ। বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

৯. মেডিকেল অফিসার: ১টি পদ। বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

১০. সিকিউরিটি অফিসার: ১টি পদ। বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

১১. প্রশাসনিক কর্মকর্তা: ১টি পদ। বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

১২. স্টোর অফিসার: ১টি পদ। বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

১৩. উপসহকারী প্রকৌশলী (সিভিল): ১টি পদ। বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

১৪. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ১টি পদ। বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

১৫. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ১টি পদ। বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

১৬. নার্স: ১টি পদ। বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

১৭. ডাটা এন্ট্রি অপারেটর: ১টি পদ। বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

১৮. ক্যাটালগার: ১টি পদ। বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

১৯. প্লাম্বার: ১টি পদ। বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

২০. গাড়িচালক: ২টি পদ। বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

২১. মেডিকেল এটেনডেন্ট: ১টি পদ। বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

২২. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ৩টি পদ। বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

২৩. অফিস সহায়ক: ৩টি পদ। বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সহকারী অধ্যাপক (গণিত): আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ অথবা প্রথম শ্রেণি থাকতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে কমপক্ষে তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে অন্তত তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে। এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন।

কর্মকর্তা পদ: পরিচালক, উপপরীক্ষা নিয়ন্ত্রক, গ্রেড-৯ ও গ্রেড-১০-এর কর্মকর্তাদের পদভেদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, স্নাতক, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা বা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা বা প্রশিক্ষণের শর্ত পূরণ করতে হবে।

পরিচালক (অর্থ ও হিসাব) পদের প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৫ বছর এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক পদের প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর। এ দুটি পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

কর্মচারী পদ: ক্যাটালগার পদের জন্য স্নাতক ডিগ্রি অথবা এইচএসসিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের জন্য এইচএসসি পাসের পাশাপাশি ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ ও নির্ধারিত টাইপিং গতি থাকতে হবে।

প্লাম্বার পদের জন্য এইচএসসিসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স বা ডিপ্লোমা প্রয়োজন। মেডিকেল এটেনডেন্ট পদের জন্য এইচএসসি এবং বিএমডিসি নিবন্ধিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট থাকতে হবে। গাড়িচালক পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। অফিস সহায়ক পদের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩ থেকে ২২ নম্বর ক্রমিকের পদগুলোর ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন ফি

আবেদনকারীদের অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন ফি জমা দিতে হবে। ফি নির্ধারণ করা হয়েছে পদ ও গ্রেড অনুযায়ী।

শিক্ষক পদে (সহকারী অধ্যাপক/প্রভাষক): ২০০ টাকা।
গ্রেড ৩ থেকে ১০: ২০০ টাকা।
গ্রেড ১১ থেকে ১৩: ১৫০ টাকা।
গ্রেড ১৪ থেকে ১৬: ১০০ টাকা।
গ্রেড ১৭ থেকে ২০: ৫০ টাকা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের ‘CAREER’ মেন্যু অথবা সরাসরি নিয়োগ পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন শুরুর তারিখ: ৮ নভেম্বর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.prstu.ac.bd
অনলাইন আবেদন পোর্টাল: https://recruitment.prstu.ac.bd

হার্ড কপি জমা দেওয়ার নিয়ম

অনলাইনে আবেদন সফলভাবে সম্পন্ন করার পর প্রয়োজনীয় সংযুক্তিসহ আবেদনপত্র প্রিন্ট করতে হবে। শিক্ষক পদের আবেদনকারীদের পাঁচ কপি এবং কর্মকর্তা ও কর্মচারী পদের আবেদনকারীদের দুই কপি আবেদনপত্র জমা দিতে হবে।

প্রিন্ট করা আবেদনপত্র আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রার, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞপ্তির ১, ২ ও ১৮ নম্বর ক্রমিকে উল্লেখিত পদগুলোর জন্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

   

About

Popular Links

x