Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডুয়েটে চাকরির সুযোগ, পদসংখ্যা ৩৭

গ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), গাজীপুর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির রাজস্ব খাতের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ১৮ ক্যাটাগরিতে মোট ৩৭ জন নিয়োগ দেওয়া হবে। সহযোগী অধ্যাপক থেকে শুরু করে কর্মকর্তা ও কর্মচারী পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

১. পদের নাম: সহযোগী অধ্যাপক

বিভাগ: পুরকৌশল (২টি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (২টি) ও ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং (১টি)

পদসংখ্যা: ৫

বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)

২. পদের নাম: টেকনিক্যাল অফিসার

বিভাগ: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসার

বিভাগ: পুরকৌশল

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)

৪. পদের নাম: সহকারী সেকশন অফিসার

বিভাগ: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)

৫. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর

বিভাগ: পদার্থবিজ্ঞান

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)

৬. পদের নাম: সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর

বিভাগ: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)

৭. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

বিভাগ: আইসিটি সেল

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)

৮. পদের নাম: টেকনিশিয়ান/ল্যাব সহকারী/ল্যাব টেকনিশিয়ান/ল্যাব অ্যাসিস্ট্যান্ট

বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (১টি), ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং (১টি), ফ্যাব ল্যাব (১টি), ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (২টি)

পদসংখ্যা: ৫

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)

৯. পদের নাম: ড্রাইভার

বিভাগ: পরিচালক (যানবাহন) অফিস

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)

১০. পদের নাম: লিফটম্যান/অপারেটর

বিভাগ: প্রকৌশল অফিস

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

১১. পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট

বিভাগ: ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

১২. পদের নাম: মেসেঞ্জার পিয়ন

বিভাগ: ভাইস-চ্যান্সেলরের দপ্তর

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)

১৩. পদের নাম: পাম্প অপারেটর

বিভাগ: প্রকৌশল অফিস

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)

১৪. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট

বিভাগ: পদার্থবিজ্ঞান

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)

১৫. পদের নাম: গ্রাউন্ডসম্যান

বিভাগ: পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অফিস

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

১৬. পদের নাম: অফিস সহায়ক

বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (১টি), গণিত (১টি), প্রো-ভাইস চ্যান্সেলরের দপ্তর (১টি), ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (১টি)

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

১৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী

বিভাগ: নিরাপত্তা শাখা (৪টি), কাজী নজরুল ইসলাম হল (১টি), শহীদ তাজউদ্দীন আহমদ হল (১টি)

পদসংখ্যা: ৬

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

১৮. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

বিভাগ: নিরাপত্তা শাখা, রেজিস্ট্রার অফিস

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সহযোগী অধ্যাপক: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি শিক্ষকতা বা পেশাগত ক্ষেত্রে ৭ থেকে ১২ বছরের অভিজ্ঞতা এবং নির্ধারিত সংখ্যক প্রকাশনা থাকতে হবে। প্রার্থীর এসএসসি ও এইচএসসিতে ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

অন্যান্য পদ: পদভেদে স্নাতক, এইচএসসি, ডিপ্লোমা, এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটার ও টাইপিং দক্ষতা কিংবা ল্যাব ও কারিগরি প্রশিক্ষণ থাকতে হবে।

বয়সসীমা: ২ থেকে ১৮ নম্বর পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। ডুয়েটে কর্মরতদের ক্ষেত্রে বয়স ও বিভাগ বা শ্রেণির শর্ত শিথিলযোগ্য।

আবেদন ফি ও পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট career.duetbd.org-এ গিয়ে অ্যাকাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি পদভেদে 

১ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা; ৬ থেকে ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা; ১২ থেকে ১৮ নম্বর পদের জন্য ৫০ টাকা

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদনপত্র পাঠানোর নিয়ম

সহযোগী অধ্যাপক পদে: অনলাইনে আবেদন করার পর আবেদনপত্র প্রিন্ট করে দুই কপি ছবি এবং প্রয়োজনীয় সব সনদের সত্যায়িত অনুলিপিসহ পূর্ণাঙ্গ আবেদন ১০ সেট জমা দিতে হবে। আগামী ২ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ‘রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর’ বরাবর আবেদন পাঠাতে হবে। ঠিকানা: শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের ৭০৪ নম্বর কক্ষের ডেসপাস শাখা।

২ থেকে ১৮ নম্বর পদে: অনলাইনে আবেদন জমা দেওয়ার পর তৈরি হওয়া আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইল পাঠানোর শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬।

বিশেষ দ্রষ্টব্য: ৫ মে ২০২৬-এর আগের বিজ্ঞপ্তির আলোকে যারা ২-৪, ৬, ৭, ৮ (ক, খ, গ), ৯, ১৫ ও ১৬ (ক, খ) নম্বর পদে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

   

About

Popular Links

x