Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

একদিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম

সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

দেশের  বাজারে আজও কমেছে স্বর্ণের দাম। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবারও ভরিতে ২,৭৪১ টাকা দাম কমানোর ঘোষণা দেয়  বাজুস।

সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২,২১৬ টাকা কমে দাঁড়িয়েছে ২,২১, ৯৬৬ টাকায়।

এর আগে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটি বৈঠক করে মূল্য হ্রাসের এ সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। স্বর্ণের দাম কমানো হলেও রুপার মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

   

About

Popular Links

x