Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

১ দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম

বিশ্ববাজার ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন মূল্য অনুযায়ী, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার মূল্য কমে যাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রুপার এই নতুন মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন দর অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালেও সোনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল, যার ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

সোনার পাশাপাশি দেশের বাজারে দরপতন ঘটেছে রুপার মূল্যেও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হবে।

   

About

Popular Links

x