Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

বাজুসের সভাপতির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার (১৯ অক্টোবর) সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। একই সঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

   

About

Popular Links

x