Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও মিলবে যেসব সুবিধা

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে শুধু বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ নভেম্বর তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

চাকরির বিবরণ

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার, দাবি (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে বিজনেস বা ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ক্ষুদ্রঋণ কার্যক্রম-ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও ঋণগ্রহীতা নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এছাড়া আর্থিক ব্যবস্থাপনা, নগদ অর্থ পরিচালনা, শাখা পর্যায়ে বাজেট প্রণয়ন ও লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি দল পরিচালনা ও কার্যকর যোগাযোগের সক্ষমতাও প্রয়োজন।

চাকরির ধরন: প্রজেক্ট স্টাফ (ফুল টাইম)

কর্মস্থল: ঢাকা (ব্র্যাক ফিল্ড অফিস)

নির্বাচিত প্রার্থীকে একটি শাখার সার্বিক দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।

বেতন: বেতন সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে

সুযোগ-সুবিধা: উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬।

   

About

Popular Links

x