ইস্টার্ন ব্যাংকে 'ট্রেইনি অফিসার' পদে নিয়োগ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 'ইস্টার্ন ব্যাংক পিএলসি'।  ব্যাংকটি কার্ড সেলস ও কার্ড অ্যাকুইজিশন বিভাগে 'ট্রেইনি অফিসার' পদে নিয়োগ দিবে। কোনো অভিজ্ঞতা ছাড়াই সদ্য পাস করা স্নাতক পাসেই আগ্রহী প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: ট্রেইনি অফিসার

বিভাগ: কার্ড সেলস ও কার্ড অ্যাকুইজিশন

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: একই ধরনের চাকরির পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ফ্রেশারদেরও আবেদনের সুযোগ আছে।

বয়সসীমা: নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি

বেতন ও অন্যান্য সুবিধা

এ পদে বেতন ৩১,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। ট্রেইনি পিরিয়ড শেষে স্থায়ীভাবে নিয়োগ পেলে পদের নাম হবে জুনিয়র অফিসার।

আবেদন শুরুর তারিখ: ২৬ এপ্রিল ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২ মে ২০২৬

আবেদন প্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করতে হবে।