'প্রোগ্রাম অফিসার' পদে আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ

কারিতাস বাংলাদেশ 'প্রোগ্রাম অফিসার' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ

পদের নাম: প্রোগ্রাম অফিসার

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এনজিও (উন্নয়নমূলক সংস্থায়) কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ  ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: ৬৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৬