স্নাতক পাসেই ব্র্যাকে ইন্টার্নশিপের সুযোগ

বেসরকারি সংস্থা ব্র্যাক ‘ইন্টার্নশিপ’ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্রিজ ইন্টার্নশিপ’ প্রোগ্রামে শিক্ষানবিশ নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের বিবরণ

পদের নাম: ইন্টার্ন

সময়: ৬ মাস 

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক পর্যায়ে শেষ সেমিস্টারের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

কর্মস্থল: ব্রিজ ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের ঢাকায় ব্র্যাকের হেড অফিসে কাজ করতে হবে। তবে সারা দেশে ব্র্যাকের ফিল্ড অফিস ভিজিটও করতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ মে ২০২৬ পর্যন্ত। 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ওয়েবসাইটের এই লিঙ্কে গিয়ে ইন্টার্নশিপসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।