ব্র্যাক ইউনিভার্সিটি ‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: আয়েশা আবেদ লাইব্রেরি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিএসসি বা সমমানের ডিগ্রি এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়, তবে বাধ্যতামূলক নয়।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: লাইব্রেরিতে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬



